ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নড়াইলে মোটরসাইকেল–ভ্যান সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ সকাল

Link Copied!

নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা যাত্রী ইমরান হোসেন (২৪) গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এসএম সুলতান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মেহেদী হাসান কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি নড়াইল সদর উপজেলার মহিষখোলা পুরাতন ফেরিঘাট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। মেহেদী নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত ভ্যানযাত্রী ইমরান হোসেন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইনামুল খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মহিষখোলার বাসা থেকে মেহেদী তার মামা বাড়ি সদরের গোবরা এলাকায় যান। সেখান থেকে সন্ধ্যায় নড়াইল শহরের দিকে ফেরার পথে এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী গুরুতর আহত হন এবং ভ্যানে থাকা ইমরান হোসেনও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমরান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট