ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ৪:৪২ বিকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬৮৯ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ৭৮৪ শিশুর প্রাণহানি ঘটেছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ৭৪ জন শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে ৬৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে একদিনে আক্রান্ত ও উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ৭৭৩ জন।

এই সময়ে নতুন করে ৬৪৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে ৪৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৪ হাজার ৩১৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৫২৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র