ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৫০

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মে ২০২৬, ৪:৩৯ বিকাল

Link Copied!

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৫৯ জন শিশু হাম ও এ রোগের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১১৮ জন। এর ফলে ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩৭ জনে। একই সময়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ৫০০ জনে।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৯৯২ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।

হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স