ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩৯ জন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ নভেম্বর ২০২৫, ৪:২৪ বিকাল

Link Copied!

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১,১৩৯ জন রোগী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮৪ হাজার ৯৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৩৩৬ জন। গত একদিনে সারা দেশে ১,১৯৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৮১ জন, চট্টগ্রামে ১৪১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনায় ১১৯ জন, ময়মনসিংহে ৯৬ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে একজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, অনিয়মিত মশা দমন কার্যক্রম এবং জনসচেতনতার ঘাটতির কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাদের আশঙ্কা, শীতকালজুড়েই সংক্রমণের ঝুঁকি থেকে যেতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন ডেঙ্গুতে মারা যান এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত মশা দমন কার্যক্রম, জলাবদ্ধতা দূর করা এবং ব্যক্তিগত সতর্কতা বাড়ানো জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২