ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে আরও ৫৫২ জন আক্রান্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
১ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৩ বিকাল

Link Copied!

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে থাকলেও গত ২৪ ঘণ্টায় এ রোগে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে আক্রান্ত হয়ে নতুন করে ৫৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগভিত্তিক আক্রান্ত রোগী
বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১১৪ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৯৭ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৫৯ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৪ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৪ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২১ জন, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২ জন

ছাড়পত্রপ্রাপ্ত ও মোট আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় ৪৫২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৩২০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

মৃত্যু ও মোট পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালে সারাদেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, এখনো ডেঙ্গুর প্রকোপ কমেনি। তাই নিয়মিত জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং মশা নিধনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট