ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে উন্নত হেপাটাইটিস বি চিকিৎসা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ১১:৫৮ সকাল

Link Copied!

দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রযুক্তিনির্ভর চিকিৎসা এবং বৈশ্বিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, দেশে হেপাটাইটিস বি-এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমবে, একই সঙ্গে চিকিৎসা ব্যয় ও বৈদেশিক মুদ্রার অপচয়ও হ্রাস পাবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত বিশ্ব হেপাটাইটিস দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও অনেকেই তা সম্পর্কে সচেতন নন। অতিরিক্ত শর্করা গ্রহণের কারণে ফ্যাটি লিভার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চিকিৎসা শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমেরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে সম্পৃক্ত করার উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে মূল্যায়ন এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অন্যান্য মেডিকেল কলেজকেও এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা দেশের সব গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানান। এ বিষয়ে মন্ত্রী বলেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ এবং বাস্তবায়নে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে হেপাটাইটিস বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমেরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি (অবৈতনিক) অধ্যাপক ডা. এ কে আজাদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত