ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দুই বছরের মধ্যে এইডস টিকা প্রস্তুত হতে পারে: রুশ বিশেষজ্ঞ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অগাস্ট ২০২৫, ২:৩৬ বিকাল

Link Copied!

প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরির চেষ্টা করছেন রুশ বিজ্ঞানীরা। সব কিছু ঠিক থাকলে আগামী ২ বছর বা তারও কম সময়ের মধ্যেই টিকা প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন দেশটির চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা বিষয়ক সরকারি প্রতিষ্ঠান গামালেয়া সেন্টারের একজন বিশেষজ্ঞ।

গত বুধবার (২৭ আগস্ট) এক সাক্ষাৎকারে গামালেয়া সেন্টারের এপিডেমিওলজি বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন রিয়া নভোস্তিকে জানিয়েছেন, এই বহুল প্রতীক্ষিত ভ্যাকসিনটি এমআরএনএ প্রযুক্তি অনুসরণ করে প্রস্তুত করা হবে।

গুশচিন বলেন, ‘আমরা এখন এমন অ্যান্টিজেন তৈরির পর্যায়ে রয়েছি, যা একটি বিস্তৃতভাবে কার্যকর ইমিউন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই ভ্যাকসিন কতটা সফল হবে, তা নির্ভর করবে আমরা যে ইমিউনোজেন ব্যবহার করছি, তা কতটা কার্যকরভাবে সব ধরনের এইচআইভি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে তার ওপর।’

তিনি আরও বলেন, এইচআইভি একটি অত্যন্ত বৈচিত্র্যময় ভাইরাস, যা ভ্যাকসিন তৈরির কাজটিকে খুবই কঠিন করে তোলে।

গামালেয়া সেন্টার আগেও বিশ্বের অন্যতম প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন ‘স্পুটনিক পাঁচ’ তৈরি করেছিল, যেটি ২০২০ সালের আগস্টে বাজারে ছাড়া হয়। ওই ভ্যাকসিন প্রায় ৯৭.৮ শতাংশ কার্যকার বলে দাবি করা হয়। এর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও দাবি সংশ্লিষদের। এটা প্রায় ৭০টি দেশে অনুমোদিত হয়েছিল।

গুশচিন আরও বলেন, যদিও এইচআইভি ভ্যাকসিন তৈরির কাজ বহু বছর ধরেই চলছে, এমআরএনএ প্ল্যাটফর্মের একটি বড় সুবিধা হলো এটি অনেক বেশি শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

তার কথায়, ‘এটি একটি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভ্যাকসিন হবে, যা শুরুতে শুধুমাত্র কম্পিউটারে ডিজাইন করা হয়।’ তিনি আরও বলেন, ইনস্টিটিউট বর্তমানে এমন ইমিউনোজেন তৈরি করছে এবং পরীক্ষা করছে, যা সবচেয়ে বেশি সংখ্যক এইচআইভি স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করতে পারে।

দ্বিতীয় ধাপে সবচেয়ে সম্ভাবনাময় ইমিউনোজেনগুলো জটিল প্রাণী মডেলে পরীক্ষিত হবে। পুরো উন্নয়ন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগবে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট