ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দুই ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ সকাল

Link Copied!

অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুই ঘণ্টা বন্ধ থাকবে। এ সময়ে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না এবং কোনো ট্রেনও সেখানে থামবে না।

সূত্র জানিয়েছে, বাংলা একাডেমি-র পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি ডিএমটিসিএলকে চিঠি দিয়ে জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। এ উপলক্ষে সেদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি করবে না এবং যাত্রী ওঠানামাও বন্ধ থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট