ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দুই উপজেলায় শুরু ওরাল কলেরা টিকাদান কর্মসূচি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ অগাস্ট ২০২৬, ২:৫২ বিকাল

Link Copied!

দেশের ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও নবীনগর উপজেলায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের টিকাকেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. নোমান মিয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপে প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ধাপে দ্বিতীয় ডোজের টিকা খাওয়ানো হবে।

সদর ও নবীনগর উপজেলায় মোট ১০ লাখ ২৪ হাজার ৫০৯ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডে ৪ লাখ ২১ হাজার ৪৬০ জন এবং নবীনগর উপজেলার ২০টি ইউনিয়নের ৬০টি ওয়ার্ডে ৬ লাখ ৩ হাজার ৪৯ জনকে টিকা খাওয়ানো হবে।

তবে এক বছরের কম বয়সী শিশু ও গর্ভবতী নারীরা এ টিকাদান কর্মসূচির আওতামুক্ত থাকবেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরা প্রতিরোধে এ ধরনের টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত