ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ বিকাল

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ইসার উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হন।

নিহত ইসার উদ্দিন ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারেরডাঙ্গা গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসার উদ্দিন রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সংকেত অমান্য করে রেললাইনে উঠে পড়েন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর জিআরপি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত