ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দায়িত্ব নিলেন বিএসএমএমইউ হাসপাতালের নতুন পরিচালক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জানুয়ারী ২০২৫, ১১:০২ সকাল

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন পরিচালক (হাসপাতাল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি দায়িত্বভার গ্রহণ করছেন। তিনি সদ্য সাবেক বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান ২০২২ সালের ১ ডিসেম্বর নিয়োগ পেয়ে ওই বছরের ১৫ ডিসেম্বর পরিচালক হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন এ বছরের ১৫ জানুয়ারি বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) হিসেবে নিয়োগ পেয়ে আজ দায়িত্বভার গ্রহণ করেন। তিনি এই পদে যোগদানের আগে বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্বপালন করেছেন।

গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকে পরিচালক (হাসপাতাল) মহোদয়ের অফিসে নতুন পরিচালকের দায়িত্বগ্রহণ ও সদ্য সাবেক পরিচালকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার মহোদয়, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপপরিচালক ডা. মো. আবু নাছের, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, উপাচার্যের একান্ত সচিব-২ লুৎফর রহমান প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ