ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ১১:৫১ সকাল

Link Copied!

থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা ও সেবায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এ বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) আয়োজিত রক্তদাতা সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

স্বেচ্ছায় রক্তদাতাদের অবদানকে স্বীকৃতি ও কৃতজ্ঞতা জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

থ্যালাসেমিয়া সমিতির নেতাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই।”

রক্তদাতাদের প্রশংসা করে তিনি বলেন, একজন তরুণ থ্যালাসেমিয়া রোগীদের জন্য ৪১ বার এবং আরেকজন ৩৮ বার রক্ত দিয়েছেন। বারবার রক্ত দিয়ে রোগীদের জীবন বাঁচানোর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবতার এক অনন্য উদাহরণ।

স্বাস্থ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাস্থ্যসেবা বিষয়ক উদ্যোগের কথা স্মরণ করে বলেন, তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের নিয়ে যেতেন এবং মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে সুস্থ জাতি গঠনের ওপর গুরুত্ব দিতেন।

তিনি আরও বলেন, বর্তমানে গ্রামাঞ্চলে ক্যানসার, কিডনি ও লিভারের মতো জটিল রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।

অনুষ্ঠানে নিয়মিত রক্তদাতা ব্যক্তি এবং রক্তদান কার্যক্রমে অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র