ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

থ্যালাসেমিয়া রোগীদের জন্য রবির রক্তদান কর্মসূচি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ মে ২০২৫, ১১:৩৯ সকাল

Link Copied!

থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করলো রবি। গত ২৮ মে রবির প্রধান কার্যালয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে রবি, ইউনিলিভার, ম্যাকডোনাল্ড,শান্তা হোল্ডিংস এবং শান্তা ফোরাম কমিউনিটির অন্যান্য প্রতিষ্ঠানের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতি থেকে থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করে আসছে রবি। সেই ধারাবাহিকতায় রবি এ বছরও রক্তদান কর্মসূচির আয়োজন করলো। এই উদ্যোগে রবির পরিচালনা পর্ষদের সদস্য ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন তারা।

এই কর্মসূচির অংশ হিসেবে রক্তদাতাদের বিনামূল্যে ছয়টি স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে।

উল্লেখ্য,থ্যালাসেমিয়া একটি জিনগত বা বংশগত রক্তজনিত রোগ, যা শরীরে হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়াকে ব্যাহত করে। এতে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১.৮২ কোটি (১১.৪ শতাংশ) মানুষ থ্যালাসেমিয়ার বাহক। বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৬ থেকে ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের (টিআইএফ) হিসাবে, বর্তমানে দেশে ৭০ হাজারের বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছে।

থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা মাসূমা রহমান বলেন,”থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের বেঁচে থাকা এবং সুস্থতার জন্য নিয়মিত রক্তসঞ্চালন প্রয়োজন। এই ধরনের উদ্যোগে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ জীবন রক্ষাকারী এই সহায়তাকে টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২৪ সালে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সর্বোচ্চ কর্পোরেট রক্তদাতা হিসেবে রবির অবদানের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতায় তাদের নেতৃত্বের প্রশংসা করছি।”

রবি আজিয়াটা পিএলসির চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “রক্তদান কর্মসূচিতে যে অসাধারণ সাড়া পাওয়া গেছে, তাতে আমরা গর্বিত ও কৃতজ্ঞ। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা এতে অংশগ্রহণ করেছেন। এই উদ্যোগ স্বাস্থ্যসেবাসহ দেশের মানুষের জন্য নিবেদিত থাকতে ররির প্রতিশ্রুতির প্রতিফলন।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট