ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ সকাল

Link Copied!

A female doctor meets with her patient in the comfort of his own home during a medical check up. She is dressed professionally and reviewing recent test results with the gentleman on a tablet.

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে ওরাল সেন্সরিমোটর ইন্টিগ্রেশন থেরাপি (ওএসআইটি) লেভেল-১ আন্তর্জাতিক প্রশিক্ষণের দ্বিতীয় সংস্করণ আগামী ৭ ও ৮ আগস্ট রাজধানীর নিউ ইস্কাটন রোডের এলিট বাংলা রেস্টুরেন্টের ‘হেলদি ফুড’-এ অনুষ্ঠিত হবে।

থেরাপি স্টেশন বাংলাদেশ এবং স্পিচগিয়ার্স–থেরাপিউটিকস ফর স্পেশাল নিডসের যৌথ উদ্যোগে আয়োজিত এ দুই দিনব্যাপী হাতে-কলমে সার্টিফিকেট প্রশিক্ষণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫৪ জন স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, চিকিৎসক এবং অন্যান্য পুনর্বাসন পেশাজীবী অংশ নেবেন।

প্রশিক্ষণটি পরিচালনা করবেন ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ প্রীতিস্মিতা কৃষ্ণত্রেয় এবং ড. স্বাতী দাশ।

আয়োজকরা জানান, কর্মশালায় ওরাল সেন্সরিমোটর ইন্টিগ্রেশন থেরাপি (ওএসআইটি)-এর আধুনিক ও প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই থেরাপি খাদ্যগ্রহণ, গিলতে পারা, মুখের সঞ্চালন ক্ষমতা এবং বাকশক্তির উন্নয়নে সংবেদী প্রক্রিয়াকরণ, স্নায়ুবিকাশগত নীতি, আদিম প্রতিবর্ত ক্রিয়া এবং সঞ্চালন শিখনের সমন্বিত ব্যবহার নিশ্চিত করে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মৌখিক সংবেদী-সঞ্চালন এবং খাদ্যগ্রহণজনিত সমস্যায় আক্রান্ত শিশু ও অন্যান্য ব্যক্তিদের মূল্যায়ন এবং চিকিৎসা-হস্তক্ষেপের প্রমাণভিত্তিক কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

আয়োজকদের মতে, ওএসআইটি লেভেল-১ প্রশিক্ষণের দ্বিতীয় সংস্করণ বাংলাদেশে উন্নত পুনর্বাসন শিক্ষার ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন। এ প্রশিক্ষণ থেরাপিস্ট ও চিকিৎসকদের পেশাগত দক্ষতা আরও বাড়াবে এবং যোগাযোগ, খাদ্যগ্রহণ ও মৌখিক সংবেদী-সঞ্চালনজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ