ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

থাইল্যান্ডে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩১ বিকাল

Link Copied!

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল ট্রেনটি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দুর্ঘটনাস্থলে একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজ চলছিল। ওই প্রকল্পে ব্যবহৃত একটি বড় ক্রেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত যাত্রীবাহী ট্রেনটির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু অংশে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।

স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১২ জন বলা হলেও উদ্ধার অভিযান চলাকালে তা বেড়ে ২২ জনে দাঁড়ায়। বর্তমানে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট