ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১:০২ বিকাল

Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলমগীর (২৫), যাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দুর্ঘটনাটি ঘটেছে তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায়, তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে। নিহত সোহেল ওই এলাকার সামাদের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মহাসড়ক পার হতে গিয়ে সোহেল ধাক্কা খান বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানায়, নিহত সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। আহত মোটরসাইকেল চালক আলমগীরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে প্রাথমিক ব্যবস্থা নিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট