ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৬, ১১:২৩ সকাল

Link Copied!

পুরোনো ধ্যান-ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৃণমূল পর্যায় পর্যন্ত শিশুসহ সব রোগীর জন্য উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে নিরলসভাবে কাজ করছে। দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশই শিশু। তাই শুধু ঢাকায় নয়, দেশের প্রতিটি হাসপাতালে শিশুদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় সামাজিক সুরক্ষা কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করছে। দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এ ধরনের আর্থিক সহায়তা সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার, লিভার সিরোসিস এবং স্ট্রোক-প্যারালাইসিসে আক্রান্ত ৪০ জন শিশুর অভিভাবকের হাতে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত