ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢামেকের গেটে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাত বৃদ্ধা নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৬, ৪:০৫ বিকাল

Link Copied!

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কামরান মোল্লা জানান, ভোর ৩টার দিকে তিনি এক জরুরি রোগী নিয়ে হাসপাতালে আসেন। ঢামেকের জরুরি বিভাগের গেট দিয়ে প্রবেশের সময় পুলিশ ক্যাম্পের সামনে রাস্তায় বস্তা মুড়িয়ে শুয়ে ছিলেন ওই বৃদ্ধা। গাড়িচালক আলম সেটিকে খালি বস্তা মনে করে গাড়ি চালিয়ে দেন। কারণ গাড়িতে থাকা রোগীর অবস্থা গুরুতর ছিল।

পরে বিষয়টি বুঝতে পেরে চালক গাড়ি থামিয়ে দ্রুত ওই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাড়িচালককে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা