ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ মে ২০২৬, ৩:৫৭ বিকাল

Link Copied!

মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা।

রোববার (২৪ মে) ভোররাত ৪টার দিকে যানজটের শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র আকার ধারণ করে। বিশেষ করে কুমিল্লামুখী লেনে বিভিন্ন পয়েন্টে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় মহাসড়কের একাধিক অংশ কার্যত অচল হয়ে পড়ে।

ঈদুল আজহা সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। ঘরমুখো মানুষের ভিড় ও পণ্যবাহী ট্রাক চলাচল বেড়ে যাওয়ায় যান চলাচল ধীরগতিতে চলে।

দীর্ঘ যানজটে আটকে পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেককে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভেতরে বসে থাকতে দেখা গেছে, কেউ কেউ গাড়ি থেকে নেমে রাস্তায় অপেক্ষা করছেন। এতে অফিসগামী যাত্রী, দূরপাল্লার বাসযাত্রী ও রোগীবাহী যানবাহনও সমস্যায় পড়ে।

এক ট্রাকচালক জানান, জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছেন তিনি। অন্যদিকে বাসচালকরা বলছেন, কোথায় গিয়ে কতক্ষণে পৌঁছানো যাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

বাসযাত্রীরা অভিযোগ করেছেন, এই মহাসড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হয়, ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। আশা করা হচ্ছে, দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স