ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা সরানো হবে না: উপদেষ্টা ফাওজুল কবির

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জানুয়ারী ২০২৬, ১:০৪ বিকাল

Link Copied!

চালকদের জীবিকা ও পরিবারের কথা বিবেচনা করে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চাইলেই সরিয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আফতাব নগরে তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা সম্পূর্ণভাবে বন্ধ না করে এটিকে একটি কাঠামোর মধ্যে আনার জন্য সরকার কাজ করছে।

ফাওজুল কবির খান বলেন, “ঢাকায় সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে বিশৃঙ্খলা। রাস্তার পরিমাণ কম, এটা ঠিক আছে, কিন্তু একই রাস্তা ব্যবহার করেও আরও বেশি গতি এবং নিরাপদ যাত্রা সম্ভব। সবাই বলছে, ব্যাটারিচালিত রিকশা সরিয়ে দিতে। কিন্তু রিকশার পেছনে জীবন-জীবিকা এবং পরিবার আছে। তাই চাইলেও এগুলো সরানো সম্ভব নয়। তবে শৃঙ্খলাবদ্ধভাবে চলাচল করানো হবে।”

তিনি আরও বলেন, সড়কে যত্রতত্র গাড়ি থামানো বন্ধ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত রেখে নগরকে নিরাপদ রাখার লক্ষ্যেই ই-রিকশা প্রকল্প নেয়া হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট এলাকায় এবং ধাপে ধাপে পুরো শহরে ই-রিকশা চলাচলের ব্যবস্থা করবে সরকার।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা