ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. মতামত

ড.সালিমুল হক স্যারের মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৪, ৫:৩১ বিকাল

Link Copied!

আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ জলবায়ু বিজ্ঞানী ড. সালিমুল হক স্যারের মৃত্যুবার্ষিকী আজ। যিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গতবছর ২৯ অক্টোবর এই দিনে তিনি মারা যান। বিনম্রশ্রদ্ধা রইল।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিএডি)-র পরিচালক ছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক ছিলেন।

ড. সালিমুল হক একজন দূরদর্শী চিন্তাবিদ ছিলেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি শুধু বাংলাদেশের নয়, বরং সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য একজন পথপ্রদর্শক ছিলেন। তার অতুলনীয় অবদান বছরের পর বছর আগামী প্রজন্মের জন্য উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

সালিমুল হক ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২০২২ সালে বিজ্ঞান সাময়িকী নেচার’স ঘোষিত শীর্ষ ১০ জন প্রভাবশালী বিজ্ঞানীর একজন নির্বাচিত হন। সালিমুল হক মূলত একজন উদ্ভিদ-জীববিজ্ঞানী। মৃত্যুর আগ পর্যন্ত ঢাকায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালকের দায়িত্বে ছিলেন।

সালিমুল হকের বেড়ে ওঠা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে। বাবার কূটনৈতিক বদলির জেরে ছোট থেকেই তিনি নানা জায়গার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে তাঁর গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে তাঁকে বুর্টনি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা

জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে বাংলাদেশের হাতে দুই দশক: বিশ্বব্যাংক