ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গু রোগীদের জন্য ফ্রি বেড-চিকিৎসা, পরীক্ষার খরচে মিলবে ৮০ শতাংশ ছাড়

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৬, ৪:১৯ বিকাল

Link Copied!

ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যায় ভর্তি হলে বেড ভাড়া ও চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচের ৮০ শতাংশ বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক বৈঠক শেষে এ তথ্য জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব শয্যায় ভর্তি রোগীদের বেড ভাড়া ও চিকিৎসা ব্যয় সম্পূর্ণ মওকুফ করা হবে।

তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যয়ের ৮০ শতাংশ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। তবে ওষুধ ও খাবারের খরচ রোগীদের নিজ দায়িত্বে বহন করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সময় একাধিক রক্ত পরীক্ষা, প্লাটিলেট গণনা ও নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন হয়। ফলে পরীক্ষার খরচ রোগীদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করে। নতুন এই উদ্যোগ সেই চাপ অনেকাংশে কমাবে।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কর্মপরিকল্পনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে মশার প্রজননস্থল ধ্বংসে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাড়ি, ভবনের ছাদ বা আশপাশে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া মশার লার্ভা ধ্বংসে কার্যকর ওষুধ ব্যবহারের পাশাপাশি দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশা, চিকিৎসা ব্যয় কমানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের মাধ্যমে চলতি মৌসুমে ডেঙ্গু মোকাবিলা আরও কার্যকর হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স