ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৯৬

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৬, ৪:৪৯ বিকাল

Link Copied!

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন খুলনা বিভাগের এবং অন্যজন বরিশাল বিভাগের। তাদের একজনের বয়স ৫১ থেকে ৫৫ বছর এবং অন্যজনের বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে।

একদিনে আক্রান্ত ৯৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৯১ জন, ময়মনসিংহের ৪৫, চট্টগ্রামের ১০৩, খুলনার ২৬৩, রাজশাহীর ৩৬, রংপুরের ২১, বরিশালের ১৩৪ এবং সিলেটের ৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ হাজার ২৭১ জন, ময়মনসিংহে ১ হাজার ৭৪১, চট্টগ্রামে ৫ হাজার ২০২, খুলনায় ৫ হাজার ৪৪, রাজশাহীতে ১ হাজার ৭০৩, রংপুরে ৮৮০, বরিশালে ৫ হাজার ৫৮৩ এবং সিলেটে ১৬২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এদিকে চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৩৯৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ১০১ জন ডেঙ্গু রোগী।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত