ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৩

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৫, ৫:৩৩ বিকাল

Link Copied!

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

রবিবার (২৯ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি—১৩৬ জন বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটিতে ভর্তি হয়েছেন ৬০ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে (ঢাকা বিভাগে) আরও ৪৮ জন। এছাড়া খুলনায় ৪১ জন, চট্টগ্রামে ৫৫ জন, রাজশাহীতে ৩৩ জন ও ময়মনসিংহে ১০ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৮৬৭ জন। মৃত্যুবরণ করেছেন ৪২ জন, যাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৯ জন নারী।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় বাড়ির আশপাশে জমে থাকা পানি সরানো এবং মশার বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা