ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, আহত আরও ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ সকাল

Link Copied!

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঘোড়াঘাট থানা রানীগঞ্জ মাছ বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপুর এলাকায়। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক দিনাজপুরের রানীগঞ্জ মাছ বাজার এলাকা অতিক্রম করার সময় দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

আহত আরও দুই জন চিকিৎসাধীন অবস্থায় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?