ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ১০:৫৫ সকাল

Link Copied!

দেশের টিকাদান কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও নাগরিকবান্ধব করে তোলার লক্ষ্যে ‘টিকাদান কার্যক্রম শক্তিশালীকরণে ইন্টিগ্রেটেড ও ইন্টারঅপারেবল ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাস্তবায়ন’ বিষয়ক এক নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই সভায় দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে তথ্যপ্রযুক্তিভিত্তিক আধুনিকায়নের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে, এটুআই ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় এবং গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী। সভাপতিত্ব করেন একই বিভাগের সংস্কার অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

সভায় এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. কামরুল হাসান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া ইন্টারঅপারেবল ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের সার্বিক অগ্রগতি, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে কৌশলগত উপস্থাপনা করেন এটুআই-এর প্রজেক্ট অ্যানালিস্ট শবনম মোস্তারী।

এই উদ্যোগের আওতায় একটি শক্তিশালী সমন্বয় কমিটি ও কারিগরি কমিটি গঠন করা হয়েছে। প্ল্যাটফর্মটির গভর্ন্যান্স কাঠামো, আন্তঃমন্ত্রণালয় তথ্য আদান-প্রদান, এপিআই শেয়ারিং এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এটি বাস্তবায়নের বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এই যুগান্তকারী প্ল্যাটফর্মটি কার্যকর হলে স্বাস্থ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন, শিক্ষা, সমাজসেবা এবং জাতীয় পরিচয়পত্রের মতো সরকারি গুরুত্বপূর্ণ তথ্যব্যবস্থার মধ্যে একটি নিরাপদ ও কার্যকর আন্তঃসংযোগ স্থাপিত হবে। এর ফলে এইচপিভি টিকাদান কর্মসূচিসহ দেশের সার্বিক টিকাদান প্রক্রিয়া ও নাগরিক সেবাসমূহ আরও তথ্যভিত্তিক ও সুচারুভাবে পরিচালনা করা সম্ভব হবে। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত