ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলে মহাসড়কে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৬, ১২:১২ বিকাল

Link Copied!

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের সজোরে ধাক্কায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের তারটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মতিন (৩১)। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার চর এনায়েতপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক মতিনকে মৃত ঘোষণা করেন। আহত হেলপার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট স্বপন চাকমা জানান, দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স