ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুন ২০২৬, ৩:৪২ বিকাল

Link Copied!

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও তার সহকারী।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম শাকিল (২৭) নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন ট্রাকচালক রনি মিয়া (৩০) ও তার সহকারী রুবেল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভার থেকে টঙ্গী স্টেশন রোডে নামার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটির চালক ও সহকারী আহত হন এবং ট্রাকটি সড়কের ওপরই আটকে থাকে।

এর কিছুক্ষণ পর পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন চালক সাইফুল ইসলাম শাকিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আহত ট্রাকচালক ও তার সহকারীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান

মাটি থেকেই তৈরি হচ্ছে খাঁটি লবণ!

আধুনিক সুবিধায় দ্রুত চালু হবে খানজাহান আলী বিমানবন্দর

২০২৭ সালের মধ্যে রাজশাহীতে মিলবে পদ্মার বিশুদ্ধ পানি

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্য সরকারের

অল্প জায়গায় শিং মাছ চাষে বছরে ১০-১২ লাখ টাকা আয়

তৃতীয় টার্মিনালে শক্তিশালী হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা

স্মৃতিশক্তি ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে ঝড়ের শঙ্কা

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫