ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব: বাস-ট্রাক ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ

Link Copied!

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, “আজকের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বৃহস্পতিবার ভাড়া নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে।”

এদিকে পরিবহন মালিকরা জানিয়েছেন, খাতটি বর্তমানে বাড়তি আর্থিক চাপের মুখে রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দাবি, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ জরুরি।

সরকারি ঘোষণায় দেখা গেছে, নতুন দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। পাশাপাশি অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা রয়েছে। নতুন সিদ্ধান্তে এই ভাড়ায় পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি