ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জ্বালানি তেলের ধাক্কায় আবারও ভাড়া বাড়ার শঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ

Link Copied!

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এ প্রস্তাব বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বাস ও লঞ্চ মালিক সমিতির একচেটিয়া ভাড়া বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানানো হয়। মোজাম্মেল হক বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে একতরফাভাবে ভাড়া বাড়ানোর পাঁয়তারা বন্ধ করতে হবে। তিনি সব পক্ষের অংশগ্রহণে গণশুনানির মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানান।

এ সময় সংগঠনের নেতারা একচেটিয়া ভাড়া বৃদ্ধি ঠেকাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়। গত ১৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন দামে অকটেন লিটারপ্রতি ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তেলের দাম বাড়ার পরপরই পরিবহন খাতে ভাড়া বৃদ্ধির আলোচনা শুরু হয়েছে, যদিও এখনো তা চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালে ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকায় বাড়ানোর পর বাস ভাড়াও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে নগর পরিবহনে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা এবং দূরপাল্লায় ৫১ আসনের বাসে ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি