ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুন ২০২৬, ৩:৩১ বিকাল

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে জয়পুরহাট-হিলি মহাসড়কের পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম জনি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে জনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে পাঁচবিবি বাসস্ট্যান্ড এলাকায় যান। পরে সেখান থেকে পৌর শহরের পাঁচমাথা মোড়ের দিকে যাওয়ার পথে লাঙ্গলহাটি এলাকায় তার মোটরসাইকেলটির চাকা পিছলে যায়। এতে তিনি সড়কে পড়ে গেলে একই সময় জয়পুরহাট থেকে হিলিগামী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই জনির মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাক ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র