ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ছোট শিশুদের জন্য প্রথমবারের মতো ম্যালেরিয়ার ওষুধের অনুমোদন

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৫, ৪:০৬ বিকাল

Link Copied!

Vials group with medication and syringe on methacrylate table with blue background. Horizontal composition. Front view.

ম্যালেরিয়ায় আক্রান্ত ছোট শিশুদের জন্য প্রথমবারের মতো বিশেষভাবে তৈরি ওষুধের অনুমোদন দিয়েছে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ। বিশ্বখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভার্টিসের তৈরি এই ওষুধটি কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হবে।

এর আগে বাজারে ম্যালেরিয়ার জন্য ওষুধ থাকলেও সেগুলো মূলত বড় শিশুদের উপযোগী ছিল। একেবারে ছোট শিশু—বিশেষ করে যাদের ওজন সাড়ে চার কেজির নিচে—তাদের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ ছিল না। ফলে চিকিৎসকরা অনেক সময় বড়দের জন্য নির্ধারিত ডোজই ব্যবহার করতেন, যা ছোট শিশুদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

নোভার্টিস জানিয়েছে, তাদের তৈরি নতুন এই ওষুধটি সম্পূর্ণভাবে ‘মুনাফার জন্য নয়’ নীতিতে উৎপাদন করা হবে। ওষুধটির গবেষণা ও উন্নয়নে সহযোগিতা করেছে সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা মেডিসিনস ফর ম্যালেরিয়া ভেনচার (MMV)।

নোভার্টিসের প্রধান নির্বাহী ভাস নারাসিমহান বলেন, “ম্যালেরিয়ার বিরুদ্ধে তিন দশকের বেশি সময় ধরে আমরা কাজ করে যাচ্ছি। এবার নবজাতক ও অল্প বয়সী শিশুদের জন্য ক্লিনিক্যালি প্রমাণিত একটি ওষুধ তৈরি করতে পেরে আমরা গর্বিত।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ম্যালেরিয়ায় বিশ্বজুড়ে ৫ লাখ ৯৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন-চতুর্থাংশই ছিল পাঁচ বছরের কম বয়সি শিশু এবং বেশিরভাগ মৃত্যু ঘটেছে আফ্রিকার দেশগুলোতে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ওষুধটি শিশু মৃত্যুহার কমাতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। দ্রুত অনুমোদন ও সরবরাহ নিশ্চিত হলে এটি হতে পারে ম্যালেরিয়ার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র