ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ সকাল

Link Copied!

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় লিহান (১৯) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী গ্রামের ঝাউতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিহান উপজেলার ফুলসারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আহতরা হলেন একই গ্রামের শাহাদাত (১৮) এবং বলিদাপাড়া গ্রামের আব্দুর রহমান (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভেটের বন্ধে বাড়িতে এসে লিহান তার বন্ধু শাহাদাতকে নিয়ে একটি লাল-কালো রঙের এপাচি আরটিআর মোটরসাইকেলে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। ঝাউতলা মোড়ে পৌঁছালে পার্শ্ব সড়ক থেকে আসা একটি ব্যাটারিচালিত স্কুটি হঠাৎ ব্রেক করলে সেটি সড়কে পড়ে যায়। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির সঙ্গে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় লিহান মাথায় গুরুতর আঘাত পান এবং অন্য দুইজন সামান্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিহানকে মৃত ঘোষণা করেন।

আহত শাহাদাত ও আব্দুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চৌগাছা থানার ওসি (তদন্ত) নূরুল আমিন শিকদার জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট