ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রামে লরির ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জানুয়ারী ২০২৬, ১১:৫১ সকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (বয়স উল্লেখ নেই) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর (৯ নম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির বাসিন্দা এবং সিএনজিচালিত অটোরিকশা চালক বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের বন্ধু আকাশ ভুইয়া জানান, হুমায়ুন কবির মিঠাছড়া বাজারে সবজি ব্যবসা করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হন। বাড়ির সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, ছোট বয়স থেকেই সবজি ব্যবসার মাধ্যমে পরিবার চালিয়ে আসছিলেন হুমায়ুন। মাত্র এক মাস আগে তার ছেলে সন্তান জন্ম নেয়। বাবা ডাক শোনার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মঙ্গলবার সকাল ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. জাকারিয়া জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট