ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৬, ১০:৪৯ সকাল

Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। স্টেশনে ইঞ্জিনের দিক পরিবর্তনের কাজ শেষে ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করতে গেলে স্টেশন এলাকার মধ্যেই তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনার পর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, “কেওয়াটখালি লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।”

রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৫ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ

বিশ্বকাপ সেমিফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও বারবার ক্ষুধা লাগে

Donate for flood victims thru’ Nagad

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

বন্যায় ১০ জেলায় মানবিক বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষাধিক মানুষ

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম