ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ নভেম্বর ২০২৫, ৩:৩৮ বিকাল

Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিলের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি গতকাল (১০ নভেম্বর) রিয়াদে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে স্বাগত জানান এবং প্রবাসী কর্মীদের কল্যাণে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। সিনিয়র সচিব জানান, জিসিসিভুক্ত দেশসমূহে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত অধিকাংশ মেডিকেল সেন্টার ঢাকায় অবস্থিত হলেও দেশের অধিকাংশ প্রবাসগামী কর্মী গ্রামীণ এলাকায় বাস করেন। ফলে ঢাকায় এসে মেডিকেল পরীক্ষা করানো তাদের জন্য ব্যয়সাধ্য ও কষ্টকর। এছাড়া, অনেক মেডিকেল সেন্টারের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়, রিপোর্ট আপলোডে বিলম্ব এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। বাংলাদেশে গালফ হেলথ কাউন্সিলের কোনো আঞ্চলিক তদারকি অফিস না থাকায় এসব সেন্টার যথাযথ তদারকির আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

সিনিয়র সচিব মেডিকেল সেন্টারসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গালফ হেলথ কাউন্সিল, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে তিনি একটি ত্রিপক্ষীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেন এবং প্রত্যেক পক্ষ থেকে একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণের সুপারিশ করেন। এছাড়া, মেডিকেল সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব করেন।

তিনি জানান, কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তার মন্ত্রণালয়ের অধীন ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহকে সম্পৃক্ত করা যেতে পারে।

গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক প্রবাসী কর্মীদের সাশ্রয়ী, সহজ ও স্বচ্ছ মেডিকেল সেবা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন। তিনি জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রবাসীদের সচেতন করা, অনিয়মের অভিযোগ তাৎক্ষণিকভাবে কাউন্সিলকে জানানো এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও আশ্বস্ত করেন, কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তদারকি ও নিয়ন্ত্রণ বিষয়ে বাংলাদেশের যেকোনো প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করা হলে তা সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বৈঠকে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট