ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে ট্রাকচাপায় নিহত ২, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ সকাল

Link Copied!

গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় স্টারলিং ডিজাইনস কারখানার শ্রমিকরা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন দেয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

গতকাল (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ এলাকায় স্টারলিং ডিজাইনস কারখানার শ্রমিকরা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।

পরে শ্রমিকেরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান।

গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, শ্রমিকরা ওই মহাসড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা