ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাছের সঙ্গে ধাক্কা লেগে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৪, ৪:১১ বিকাল

Link Copied!

কক্সবাজারের উখিয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মালবাহী কাভার্ডভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাঁশিরবিল এলাকায় এ ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশের শাহপরী ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে না পারলেও আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছর বলে জানান এসআই মো. মোস্তফা কামাল।

মোস্তফা কামাল বলেন, ‘মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উখিয়া উপজেলার কাঁশিরবিল এলাকায় টেকনাফমুখী মালবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনায় আহত গাড়ির চালককে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

‘পুলিশের ধারণা, চালক গাড়ি চালানোর সময় ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের পরিচয় নিশ্চিতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।’

মোস্তফা কামাল আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা