ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৪ সকাল

Link Copied!

গাইবান্ধার সাঘাটায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে আবু সাইদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাঙ্গামোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদ সাঘাটা উপজেলার উত্তর উল্লাহ গ্রামের বাসিন্দা।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রবিবার দুপুরে সাঘাটা উপজেলার উল্লাবাজার এলাকার বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন আবু সাইদ। পথে ভাঙ্গামোড় নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হাড়িয়ে রাস্তার পাশে একটি গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে মোটরসাইকেলের আরোহী আবু সাইদসহ তার স্ত্রী।

এতে ঘটনাস্থলেই আবু সাইদের মৃত্যু হয়। গুরুতর আহত হয়ে তার স্ত্রী চিকিৎসাধীন। দুর্ঘটনার পর রাস্তার পাশ থেকে ওই গাছের গুড়ি সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা