ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ এপ্রিল ২০২৬, ৩:৩৯ বিকাল

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুদু মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুদু মণ্ডল সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের মৃত বেরাজ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটার বোনারপাড়া থেকে ছেড়ে আসা ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে পৌঁছানোর সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম সরকার জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই তিনি পরিবারের অজান্তে বিভিন্ন স্থানে চলে যেতেন।

এদিকে সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা