ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গলাচিপায় ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ সকাল

Link Copied!

পটুয়াখালীর গলাচিপা উপজেলা এলাকায় তরমুজবাহী ট্রাকের চাপায় রিয়াজ (৪০) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আমখোলা লঞ্চঘাট সংলগ্ন আমখোলা-শাঁখারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজীকান্দা এলাকার কালা মিয়া হাওলাদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমখোলা লঞ্চঘাটের কাছে একটি তরমুজবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে অটোরিকশার যাত্রী রিয়াজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments