ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খুলে পড়েছিল মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২:৩৩ বিকাল

Link Copied!

রাজধানীবাসীর স্বস্থির গণপরিবহন মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে মতিঝিল রুটের মেট্রো চলাচল। বিয়ারিং খুলে পড়ায় ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে গেছে। ফলে মেট্রোরেল চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বুধবার ( ১৮সেপ্টেম্বর) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়।

সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের পিলারের বিয়ারিং প্যাডটি লাগানোর কাজ চলছে। এজন্য মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারাসহ মেট্রোরেলের সঙ্গে জড়িত উর্দ্ধতন কর্মকর্তরা সেখানে উপস্থিত হয়েছেন। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এদিকে ওই খামারবাড়ি থেকে ফার্মগেট পর্যন্ত ওই রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

মেট্রোরেলের এক কর্মকর্তা বলেন, ‘রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের রেলপথের একটি অংশের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একটি বিয়ারিং প্যাড ওজন প্রায় ২০০ কেজি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা খোঁজার চেষ্টা করা হচ্ছে। এটি অস্বাভাবিক ঘটনা বলেও তিনি জানান।’

তিনি আরও বলেন, ‘আমরা সকাল ৮টার পরে বিষয়টি জানতে পেরেছি। তখন থেকে যন্ত্রপাতি আনতে কিছুটা সময় লেগেছে। এখন মেরামতের কাজ চলছে। দুই ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।’

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা