ঢাকাশনিবার , ১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ সকাল

Link Copied!

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া এবং তাদের ২২ মাস বয়সী কন্যাশিশু। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শেখ শিহাব মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও শিশুকন্যাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে দিঘলিয়া থানার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটি নিহত হন। গুরুতর আহত অবস্থায় শেখ শিহাবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সাত বছর পর আবারও চালু হচ্ছে ভেনেজুয়েলা-আরুবার বিমান যোগাযোগ

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

জ্বর হলে ঘরে নয়, দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ

সারা দেশে আরও ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

কার্বন ডাই-অক্সাইড থেরাপিতে কমবে আলঝেইমার রোগের ঝুঁকি

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড. আবু আলী সিনা

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি বাড়াবে এল নিনো: ডব্লিউএমও

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

ADB Appoints New Country Director for Bangladesh

বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ দিল এডিবি