ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

খুলনায় ঘেরে কাজ করার সময় বজ্রপাতে নারীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৪, ১১:২৫ সকাল

Link Copied!

খুলনার পাইকগাছায় ঘেরে কাজ করার সময় বজ্রপাতে লাকি খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কেওড়াতলা এলাকায়একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

লাকি উপজেলার লক্ষ্মীখালী গ্রামের তোফাজ্জলের স্ত্রী।

আহতরা হলেন: উপজেলার ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে সন্তোষ সানা ও তার স্ত্রী সুভদ্রা সানা এবং ওড়াবুনিয়া গ্রামের ফজিলা খাতুন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান জানান, উপজেলার কেওড়াতলা মৌজায় দুপুরে ভুট্টোর চিংড়ি ঘেরে চারজন শেওলা বাছাইয়ের কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে লক্ষ্মীখোলা গ্রামের লাকি খাতুন ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হন তিনজন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি দাস বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign