ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ক্ষিরতলায় কাজী ফার্মের ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ সকাল

Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কাজী ফার্মের একটি ট্রাকের ধাক্কায় হারান চন্দ্র মাহতো (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা এলাকার হবি মোড়ে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হারান চন্দ্র মাহতো হারান বাজারে চা পান শেষে সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কাজী ফার্মের একটি জৈব সারবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক চালক ও হেলপারকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট