ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. প্রবাসীর কথা

কুয়েতে প্রবাসী কর্মীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জানুয়ারী ২০২৬, ১১:১৭ সকাল

Link Copied!

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য একটি দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ ক্যাম্পে ৭৩৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মী চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় প্রবাসী কর্মীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সেখানে অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা রক্তচাপ, রক্তে সুগার পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় দূতাবাসের এই উদ্যোগ সফল করতে এগিয়ে আসা প্রবাসী পেশাজীবী ও ব্যবসায়ীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প ধারাবাহিকভাবে আয়োজন করা হবে এবং প্রবাসীদের এই ধরনের মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

ক্যাম্পে কুয়েতের ওয়াফ্রা এলাকায় বসবাসরত ১৩২ জন কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হয়। তাদের যাতায়াতের জন্য দূতাবাস পরিবহন সুবিধাও নিশ্চিত করে। এছাড়া কুয়েতের অন্যান্য এলাকায় বসবাসরত ৬০৬ জন কর্মীকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সেবা গ্রহণের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প সফলভাবে সমাপ্ত হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী পেশাজীবী, এবং বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত