ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুয়াশার দাপটে শরীয়তপুর–চাঁদপুর ফেরি সার্ভিস স্থগিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ সকাল

Link Copied!

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে উভয় ঘাটে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদী ও আশপাশের এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। এতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা সীমিত হয়ে পড়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুর ও চাঁদপুরের উভয় ফেরিঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার অপেক্ষায় ঘাট এলাকায় অবস্থান করছেন যাত্রী ও যানবাহন চালকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা