ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

কুমিল্লায় হামের উপসর্গে শিশুমৃত্যু, নতুন করে বাড়ছে আক্রান্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ এপ্রিল ২০২৬, ৪:১৯ বিকাল

Link Copied!

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি নতুন করে এক শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

মারা যাওয়া শিশু মো. হোসাইন (১০ মাস) জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা। গত ১৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।

রোববার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা সারোয়ার আকবর।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৭৫৭ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ২৮ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ সময়ের মধ্যে হাম সন্দেহে মোট পাঁচ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এছাড়া একই সময়ে ৪২১ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৩১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের প্রাদুর্ভাব ঠেকাতে টিকাদান ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স