ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ সকাল

Link Copied!

কাজ শেষ হওয়ার পর কুমিল্লা ইপিজেডের দুজন কর্মী মোটরসাইকেলযোগে গেট থেকে বের হন। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায়। মৃত দুইজনই কুমিল্লা ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মী।

গতকাল (৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সদর উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার গেটে এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন।

নিহতরা হলেন, টাঙ্গাইলের নারুন্দা এলাকার মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২৪) ও খুলনার বানিশান্তা এলাকার হুমায়ুন হোসেনের ছেলে মাসুম হোসাইন (২৯)।

ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, কাজ শেষ হওয়ার পর কুমিল্লা ইপিজেডের দুজন কর্মী মোটরসাইকেলযোগে গেট থেকে বের হন। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায়। কাভার্ডভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। দুজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ সেখানে আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা