ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুন ২০২৬, ১০:৩২ সকাল

Link Copied!

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শাহ আলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। বাসটি রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা উত্তরবঙ্গ থেকে এসে স্থানীয়ভাবে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি ওসমান গণি জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত